শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

তারাগঞ্জে না আয়োজনে নববর্ষ উদযাপন

ডেস্ক সংবাদ.
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের নেতৃত্বে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকালে পান্তা ভাত খাওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবের আমেজে অংশ নেন এবং বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করেন।

পরে তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও মুখোশ নিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোনাববর হোসেন বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা সম্ভব। উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনের মধ্য দিয়ে তারাগঞ্জবাসী নতুন বছরকে বরণ করে নেয় আনন্দ ও আশাবাদের বার্তা নিয়ে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com