মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সারা দেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় তারাগঞ্জ হাট এলাকার বিভিন্ন স্থাপনা থেকে রাজনৈতিক দলগুলোর পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে দেখা যায়।

গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যায়। এরই অংশ হিসেবে পুরোনো প্রচারণা সামগ্রী অপসারণে কঠোর নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের। এসময় তারাগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি সহযোগীতা করেন।

তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হচ্ছে। হাট এলাকার দোকানপাট, দেওয়াল ও বিদ্যুতের খুঁটিতে লাগানো বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার নামানোর কাজ চলমান। নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ ও সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com