মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে ব্রাদার্স হিমাগারে দুর্ধর্ষ ডাকাতি

৭১সংবাদ২৪কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জে ব্রাদার্স হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) ২০২৫ইং দিবাগত রাত আনুমানিক ১টায় নৈশ্যপ্রহরীকে রেঁধে রেখে হিমাগারে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ ও যন্ত্রাংশ লুট করে। এতে প্রায় ৩০ লাখ টাকার অধিক মালামাল লুট হয়েছে বলে জানা গেছে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের গাঁ ঘেঁষে বাঙালীপুর এলাকায় ব্রাদার্স হিমাগারে পেছনের প্রাচীর টপকে এক দল ডাকাত প্রবেশ করে সেখানে কর্মরত দুই জন নিরাপত্তাকর্মী ও একজন মেশিন অপারেটরকে বেঁধে রেখে ৩৫০ কেভির একটি ট্রান্সফরমার, ওয়্যারিং ক্যাবেল, মটর, আইপিএস, কন্ট্রোল বোর্ডসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

নিরাপত্তা কর্মী সূত্রে জানা যায়, কোল্ডস্টোরেজের পেছনের প্রাচীর টপকে ডাকাত দল রাত দেরটায় ভেতরে প্রবেশ করে। ডাকাতরা তাদের দিকে অস্ত্র তাক করে মৃত্যু ভয় দেখিয়ে হাত পা বেঁধে মেশিন রুম, স্টোর রুম, অফিস কক্ষ খুলে নেয়। পরে প্রধান গেট খুলে মেশিনারিজ ও অন্যান্য বৈদ্যুতিক মালমাল পিকআপে তুলে নিয়ে চলে যায়। ডাকাত দলটিতে প্রায় ২০ জনের মতো সদস্য ছিল।

স্থানীয়রা জানান, রাতে অধিক কুয়াশার কারণে আমরা কিছুই টের পাইনি। সকালে জানতে পারি, দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দল হামলা করেছিল ব্রাদার্স হিমাগারে। উপজেলার এতো বড় প্রতিষ্ঠান যদি নিরাপত্তাহীনতায় থাকে তাহলে সাধারণ জনগনের কি অবস্থা।

ব্রার্দাস হিমাগারের মালিক একরামুল হক জানান, রাত আনুমানিক সাড়ে ৪টা ফোনে জানতে পারি আমার হিমাগারে ডাকাতি হয়েছে। আমার মনে হয়, আমাকে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিত ভাবে এই সংঘবদ্ধ ডাকাতি হয়েছে। প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার কর্তৃক সার্ভে অনুযায়ী, ডাকাতরা প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জমো. সাইদুল ইসলাম বলেন, আমরা সিআইডি টিম নিয়ে এসেছি, ডাকাতির ঘটনায় কারা জড়িত আমরা ক্ষতিয়ে দেখছি।

এ ঘটনায় পুলিশ সুপার মো. আবু সাইম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা অধিকতর তদন্তের জন্য সি আই ডি টিম ডেকেছি। তাদের তদন্ত সূত্রে নিশ্চয়ই ডাকাত দলের তথ্য বেড়িয়ে আসবে। আমরা সার্বিক ভাবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com