মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তারাগঞ্জ ও/এ সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলের নেতা সহ সর্বস্তরের মুসলিম জনতা অংশগ্রহণ করেন।

জানাজার আগে বিএনপি নেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে অনন্য দৃষ্টান্ত, দলের নেতৃবৃন্দের অনুপ্রেরণা এবং সকল রাজনৈতিক দলের জাতীয় চেতনায় অনুসরনীয় দিক-নির্দেশনা। দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় এই শূন্যতা যেন মহাকালের সমাপ্তি ঘটেছে।

গায়েবানা জানাজায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তিন বারের সাবেক এই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বেগম খালেদা জিয়ার জীবনাদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com