মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
“ঈদ শুভেচ্ছা বাণী”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারাগঞ্জ উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. আসমা-উল-হুসনা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সত্য ও সুন্দরের জন্য ত্যাগ ও সংযম স্বীকারের এক প্রতীকী রূপ হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর পালনের সাথে মিশে আছে চরম ত্যাগ ও প্রভুপ্রেমের পরীক্ষা। ঈদ আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।
কাঙ্খিত বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা পূর্ণ আদর্শে অনুপ্রাণিত করতে হবে। সমাজে অসহায় দুস্থদের পাশে বিত্তবানদের এগিয়ে এসে সহযোগীতায় মাধ্যমে আনন্দ ভাগভাগি করার আহ্বান করেন।
ঈদুল ফিতর সবার মাঝে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ। ঈদের আনন্দ হয়ে উঠুক কণ্টকমুক্ত, আগামী দিনের পথচলা হোক আমাদের আলোকিত “ঈদ মোবারক”।
“শুভেচ্ছান্তে”
মোছা. আসমা-উল-হুসনা
সহকারী কমিশনার (ভূমি)
তারাগঞ্জ, রংপুর।