মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিস্তার হ্যালিপ্যাড মাঠে ডা. শফিকুর রহমানের নির্বাচনী সভায় জনসমুদ্র

তিস্তার হ্যালিপ্যাড মাঠে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান। ছবি-৭১সংবাদ২৪.কম

এরশাদ আলম- জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারী ও লালমনিরহাট জেলার যৌথ আয়োজনে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১.০০ টায় দুই জেলার সংযোগস্থল ডালিয়া হ্যালিপ্যাড মাঠে বিশাল এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন- আগামির বাংলাদেশে রাজনীতি ও দুর্নীতি একসাথে চলতে দেয়া হবে না। তিনি বলেন, দুর্নীতি এই দেশের অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে। এই দেশের মানুষ সর্বগ্রাসী এই দুর্নীতি থেকে মুক্তির জন্যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে মুক্তি লাভের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে দেশপ্রেমিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে। তিনি উত্তরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দান করেন। তিনি দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন ও সহিংসতায় গভীর ক্ষোভ প্রকাশ করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা না হলে তা শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দান করেন।

তিস্তা ব্যারেজ সংলগ্ন ডালিয়া হ্যালিপ্যাড মাঠে আয়োজিত জনসভায় লালমনিরহাট জেলা জামায়াতের আমীর জনাব এ্যাড. আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ছাড়াও নীলফামারী জেলা জামায়াতের আমীর নীলফামারী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের প্রার্থী এ্যাড. আল-ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ আসনের প্রার্থী মাওলানা আব্দুল মুনতাকিম, লালমনিরহাট-১ আসনের প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের প্রার্থী জনাব ফিরোজ হায়দার লাভলু সহ নীলফামারী ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলার আমীরগণ ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ডালিয়া হ্যালিপ্যাড মাঠের এই জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়। মাঠপুর্ণ হয়ে রাস্তা সহ আশেপাশের মাঠ ছাপিয়ে জনগণকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জনসভা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা এবং নীলফামারীর ডোমার ডিমলা ও জলঢাকা উপজেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com