মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই- পররাষ্ট্র উপদেষ্টা

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রেমিট্যান্স দেশের অর্থনীতির প্রাণশক্তি এবং উন্নয়নের অন্যতম ভিত্তি। বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের শ্রম শক্তির চাহিদা থাকলেও অনেকেই দক্ষতা অর্জন না করেই অতিরিক্ত অর্থ ব্যয়ে বিদেশে যেয়ে কম বেতনে চাকরি করছেন। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশে অদক্ষ শ্রমিকদের তুলনায় দক্ষ শ্রমিকেরা তিন গুণ পর্যন্ত বেশি বেতন পান। এজন্য অধিক রেমিট্যান্স অর্জনে দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই।

উপদেষ্টা আরো বলেন, প্রবাসে গমনেচ্ছুদের ক্ষেত্রে ভাষা ও পেশাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশে কর্মীরা যান সে দেশের ভাষা আয়ত্ত করতে পারলে তাঁদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তিনি দেশের শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকেরা অনেক সময় ফসল সংরক্ষণ সুবিধার অভাব ও মধ্যসত্ত্বভোগীদের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। সরকার কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মো. তৌহিদ হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডাক্তার, নার্স এবং অন্যান্য জনবল সংকটের কারণে সেবাদানে ব্যাঘাত ঘটছে।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে তিন হাজার ৫০০ নার্স ও তিন হাজার ডাক্তার নিয়োগ দিতে সক্ষম হয়েছে এবং স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে নতুন প্রকল্পও গ্রহণ করছে। এছাড়াও এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে চীনের সহযোগিতায় নীলফামারিতেই ১,০০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক উন্নয়নের মূলভিত্তি হলো শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

রংপুর জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার বিএম আশরাফ উল্যাহ তাহের, রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু ছাঈদ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ নেশারুল হক। অনুষ্ঠানে রংপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com