শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

দল-মত নির্বিশেষে রেমালে ক্ষতিগ্রস্থদের পাশে থাকাতে নতুনধারার আহবান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
দল-মত নির্বিশেষে রেমালে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। আজ (২৮ মে) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা রেমালে নিহতদের বিদেহ আত্মার শান্তি কামনা, আহতদেরকে সরকারি অর্থায়নে সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সর্বস্তরের মানুষকে সামর্থ্যনুযায়ী সহায়তা করার আহবান জানান।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বিবৃতিতে বলেন, কোন নেতাকে কোন দেশ থেকে এনে বিচার করবেন, তা না ভেবে বাংলাদেশের রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-কূটনীতি এবং অর্থনীতিকে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করার সময় এখন। রেমালে ক্ষতিগ্রস্থদের জন্য দেয়া সরকারি সহায়তা যেন দলীয় নেতাকর্মী এবং সরকারি চাটুকাররা চেটে খেতে না পারে সেই দিকেও দৃষ্টি দেয়ার জন্য সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। নতুনধারা বাংলাদেশ এনডিবি ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তাদের রাজনীতিকদের মাধ্যমে কায়িক ও আর্থিক সহায়তা দেয়া শুরু করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com