মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরের বেতদিঘী ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ

নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ কাজে স্থানীয়রা। ছবি- ৭১সংবাদ২৪.কম

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এলাকাবাসীর নিজ উদ্যোগে একটি কাঁচা রাস্তা নির্মাণ করছেন। স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগিতায় এ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়।

জানা গেছে, রাস্তাটির বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়ত দক্ষিণ রঘুনাথপুর গ্রামবাসীর। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগীবাহী যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। ইরি বোর মৌসুমে দক্ষিণ রঘুনাথপুর গ্রামে প্রায় ১২ হাজার লোকজনকে বোর ও আমান ধান মাঠ থেকে দুই কি.মি ঘুরে ধান ঘরে তুলতে হয়। বেতদিঘী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ধানের মাঠ। পূর্ব দিকে দক্ষিণ রঘুনাথপুর এলাকায় প্রায় ১ হাজার একর জমিতে ঐ গ্রামের লোকজন ইরি বোর ধান চাষ করেন। এর মধ্যে চৌরাইট ও রহমতপুর দুটি গ্রাম রয়েছে। বর্ষা মৌসুমে প্রায় দুই কিলোমিটার রাস্তা ঘুরে বোর ও ইরি ধান চাষ করতে হয় কৃষকদেরকে।

এ বিষয়ে বেতদিঘী ইউপির ০৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেন জানান, দীর্ঘ দুই যুগ ধরে এই গ্রামের মানুষ রাস্তাটি নির্মানে বহু চেষ্টা করেছেন। বর্তমানে রাস্তাটি নির্মানে নিজ নিজ এলাকার যাদের জমি রয়েছে তারা কিছু জমি ছেড়ে দিয়ে রাস্তা তৈরিতে সহায়তা করছে। তবে ওসারি খাড়ির উপর একটি কালভাট নির্মাণ করলে এই এলাকার মানুষের চলা চল আরও সহজ হবে। স্থানীয় যুবসমাজ, মুরুব্বি ও সাধারণ মানুষ একযোগে কাজ করে রাস্তার মাটি ভরাট ও সমতল করেন। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ওই এলাকার আলহাজ্ব জামাল উদ্দীন ও আলহাজ্ব কামরুজ্জামন জানান, বসয় এখন ৮০ বছর আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিনিধিদের বার বার এই রাস্তাটি নির্মাণ ও খাড়ির উপরে একটি কালভাট নির্মানের জন্য বলা হলেও কেউ কোন পদক্ষেপ গ্রহণ করেন নি। শেষ পর্যন্ত বর্তমান ইউপি সদস্য মোঃ কামাল হোসেন ও স্থানীয় গ্রামবাসীর সহযোগীতায় রাস্তা নির্মাণ কাজ চলছে। সরকারি সহযোগিতা পেলে রাস্তাটি আরও টেকসইভাবে নির্মাণ করা সম্ভব হতো। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রæত স্থায়ী রাস্তা ও একটি কালভাট নির্মাণের দাবি জানান।

ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, নিজ উদ্যেগে যেহেতু তারা রাস্তা নির্মাণ করছে সেক্ষেত্রে ওসার খাড়ির উপর অবশ্যই একটি কালভাট নির্মাণ করা হবে। নিজ উদ্যোগে রাস্তা নির্মাণের এই কার্যক্রম এলাকাবাসীর মধ্যে স্বেচ্ছাশ্রম ও সামাজিক ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com