শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

দিনাজপুরে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

যৌন উত্তেজক সিরাপ র‌্যাবের হাতে জব্দ। ছবি- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধি.
দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া বাজার এলাকায় বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। গত ২৩ এপ্রিল লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক অধিনায়ক, জয়পুরহাট ব্যটালিয়নের নেতৃত্বে ২০ বিজিবি, জয়পুরহাট এর টহল টিম ও র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর টহল টিম এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ আভিযান পরিচালনার মাধ্যমে সিরাপগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-৫, সিপিসি-৩ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত যৌন উত্তেজক সিরাপ সনাক্ত করতঃ উক্ত বিশেষ যৌথ আভিযানিক দল চিরুনি অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া বাজার এলাকার করতোয়া কোরিয়ার সার্ভিস, নবাবগঞ্জ শাখা অফিসের সামনে ফাঁকা জায়গা হতে আনুমানিক ২৫,২৯,০৫০/- টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ যা-২৯ কার্টুন (৭,৪৮৫ বোতল) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপ যা-২৯ কার্টুন (৭,৪৮৫ বোতল) জয়পুরহাট ব্যটালিয়ন (২০ বিজিবি), হোডকোয়ার্টাস্ জয়পুরহাটে জমা আছে। উক্ত যৌন উত্তেজক সিরাপের উৎস ও সংশ্লিষ্ট আসামীকে ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। যার জিডি নং ১২৬৫, তারিখ ২৩/০৪/২০২৬ ইং।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, সিপিসি-৩ কতৃক বিজিবির সাথে যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধারের বিষয়টি আজ শুক্রবার (২৪-এপ্রিল ২০২৬ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com