মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে স্কাউটসের পিআরএম বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ বিভাগের উদ্যোগে রংপুর বিভাগের স্কাউটারগণের অংশগ্রহণে ১৫ই অক্টোবর জনসংযোগ, ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দশমাইলে অনুষ্ঠিত হয়েছে।

এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ।

স্কাউটসের আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় উপ কমিশনার ও দেশ টিভির বার্তা প্রধান সাংবাদিক সুকান্ত গুপ্ত অলক, বাংলা ভিশন টিভির স্টাফ রিপোর্টার ও জাতীয় উপ কমিশনার মীর মোহাম্মদ ফারুক, আঞ্চলিক স্কাউটসের সহঃ সভাপতি মুহাম্মদ জালাল উদদীন, স্কাউটসের পরিচালক এএইচএম শামছুল আজাদ, আঞ্চলিক উপ কমিশনার শাবাহাত আলি, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- “দেশ এগিয়ে যাচ্ছে, প্রসার ঘটছে স্কাউটিংয়ের মত ভাল কাজের। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এর প্রচার প্রচারণা থাকলে ভাল কাজে মানুষ আরও উদ্বুদ্ধ হবে”। তিনি উপস্থিত সকলকে ভাল কাজের একেক জন এমবেস্বডর হিসেবে সমাজে উপস্থাপনের আহ্বান জানান।

কর্মশালায় স্কাউটিং এর ব্র্যান্ডিং ও মার্কেটিং এবং এতে জেলা ও উপজেলা টাস্কফোর্সের দায়িত্ব পালন, প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কাউটিং এর ব্র্যান্ডিং ইত্যাদি বিষয়ে সেশন উপস্থাপনসহ কর্মকৌশল নির্ধারণ করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ আঞ্চলিক কর্মশালায় রংপুর বিভাগের আটটি জেলা থেকে ৬৫ জন বিভিন্ন পর্যায়ের স্কাউটার অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com