মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের সঙ্গীত ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক হাসান মাহমুদ। দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোমায়রা ইয়াসমিন গত ২৭ শে ফেব্রুয়ারী অবসর জনিত বিদায় গ্রহন করেছেন। তাঁর চাকরি জীবনের শেষ কর্ম দিবসে কলেজের দীর্ঘদিনের সহকর্মীগণ তাঁকে আবেগঘন পরিবেশে ফুলেল শুভেচছায় বিদায় জানান।

অপরদিকে একই অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষ (ভাঃপ্রাঃ) হিসাবে দায়িত্ব ভার গ্রহন করেন সংশ্লিষ্ট কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাসান মাহমুদ। গত ২০/০২/২৫ইং মোঃ রফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রশাসক ও সভাপতি দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজ স্বাক্ষরিত রেজুলেশন সাপেক্ষে এবং গভনিং বডির সিদ্ধান্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সহকারী অধ্যাপক মোঃ হাসান মাহমুদ কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ সময় অনুষ্ঠান সঞ্চালন করেন উপাধাক্ষ্য ডঃ মারুফা বেগম। বরণ ও বিদায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের কর্মচারিদের পক্ষে মোঃ বজলুর রশিদ। শিক্ষকগনের মধ্য থেকে শিক্ষক প্রতিনিধি প্রভাষক মাসুমা বেগম, সহকারী অধ্যাপক আমজাদ হোসাইন, শরীর চর্চাবিষয়ক শিক্ষক রফিকুল ইসলাম, উপাধাক্ষ্য ডঃ মারুফা বেগম এবং কলেজ পরিচালনা পর্ষদ বিদ্যুৎ সাহী সদস্য মোঃ আরিফুর রহমান। বক্তাগন অবসর গ্রহনকারি বিদায়ী অধ্যক্ষ হোমায়রা ইয়াসমিন এর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তাঁর অবসর কালিন জীবনের সুখ ও সাচ্ছন্দ্য কামনা করেন।

এ সময় নব দায়িত্ব ভার গ্রহনকারী অধ্যক্ষ মোঃ হাসান মাহমুদ উপস্থিত সকলের সর্বাত্তক সহযোগিতা নিশ্চিত করনের মাধ্যমে সুন্দর মনোরম পরিবেশে সুষ্ঠভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় উজ্জীবিত হওয়ার আহবান জানান। পরিশেষে উপস্থিত সকলেই ফুলেল শুভেচছায় একে একে নতুন অধ্যক্ষকে বরণ করে নেন। প্রসঙ্গত অধ্যক্ষ হাসান মাহমুদ পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারী এবং দলের জন্য নিবেদিত ত্যাগী নেতা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com