শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

দূর্গাপুর উপজেলায় বই পড়ে ১২ শিক্ষার্থীর পুরস্কার অর্জন

হারুন-অর-রশীদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রাজশাহীর দূর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচিতে পুরস্কার পেয়েছেন ১২ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে বই ও বৃক্ষ উপহার দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ উপহার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীল বলেন, বই পড়ার অভ্যাস মানুষকে আলোকিত করে এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলেন। উপহারের বইগুলো অত্যন্ত চমৎকার! বইগুলো তোমরা পড়বে এখানে শেখার অনেক কিছুই আছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বইকে সঙ্গী করো, এটি তোমাদের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। বৃক্ষগুলো রোপন করবে যা তোমাদের অক্সিজেন, ছায়া, ফল দিবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে নিয়মিত ভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com