মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধুনটে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রকল্পের উদ্বোধন

মনিরুজ্জামান মনির বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ( ৭ এপ্রিল) সোমবার সকাল ১০ ঘটিকায় সময় মানিক পোটল দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও বগুড়া জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর জনাব আব্দুল বাছেদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাওঃ দেলাওয়ার হোসাইন সাঈদীর কণ্ঠে কুরআন তেলাওয়াত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি আলমগীর হোসাইন- এর স্বাগত বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চিকিৎসা প্রকল্প পরিচালক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাঃ আনোয়ারুল ইসলাম, ছাত্রশিবিরের বগুড়া জেলা পশ্চিম সভাপতি সাইয়্যেদ কতুব শাব্বির, ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব সভাপতি জুবায়ের আহম্মাদ নাহিদ, ছাত্রশিবিরের বগুড়া শহর সেক্রেটারী মোঃ হাবিবুল্লাহ, মানিক পোটল দাখিল মাদ্রাসার সুপার খলিলুর রহমান,জামায়াতে ইসলামের ধুনট উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারী আব্দুল করিম, জামায়াতের শেরপুর উপজেলা আমীর ও বগুড়া-৫ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দবিবুর রহমান , বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান, পৌর জামায়াতে ইসলামের আমির তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডাক্তার লিয়াকত হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডাঃ রেজওয়ানুল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাঃ উসামা রাইয়ান, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জনাব মহিউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক, সারিয়াকান্দি সোনাতলা-১ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিরাজগঞ্জ জেলা জামায়াত আমীর মোহাম্মদ শাহিনুর আলম, গোসাইবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি পল্লী চিকিৎসক আলী আকবর সহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com