শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে অতিরিক্ত শীত ও ঘন কুয়াশায় লোকসানে মধুচাষিরা

মধু সংগ্রহ করছে নড়াইলের মধুিচাষি। ছবি- ৭১সংবাদ২৪.কম

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের মধুচাষিরা লোকসানের মুখে। নড়াইলে অতিরিক্ত শীত ও ঘন কুয়াশার কারণে মধু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র ঠান্ডায় দিনের বেলাতেও মৌমাছি বাক্স থেকে বের হতে পারছে না। ফলে বাইরে থেকে মধু সংগ্রহ কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। গত কয়েক দিন ধরে নড়াইলে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি হিমেল হাওয়া ও ঘন কুয়াশা দেখা দিয়েছে। এর প্রভাবে শুধু জনজীবনই নয়, স্থবির হয়ে পড়েছে কৃষি উৎপাদনও।

খামারিরা জানান, মৌমাছিরা বাইরে গিয়ে মধু সংগ্রহ করতে না পেরে উল্টো আগে থেকে জমিয়ে রাখা মধু খেয়ে ফেলছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন চাষিরা। আবহাওয়া এমন থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

সরেজমিনে নড়াইল সদর উপজেলার বিভিন্ন বিল এলাকায় গিয়ে দেখা যায়, সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য শত শত বাক্স বসানো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে বাক্সগুলোর বাইরে মৌমাছির আনাগোনা নেই বললেই চলে।

মধুচাষি মো. শম্পি সরদার বলেন, সারাদিন কুয়াশা থাকায় মৌমাছি বাক্স থেকে বের হচ্ছে না। অধিক পরিমাণে মধু সংগ্রহের জন্য রোদ ও কুয়াশার সামঞ্জস্য থাকা জরুরি। সাধারণত রাতে কুয়াশা আর দিনে রোদ থাকলে মধু সংগ্রহ বেশি হয়।

আরেক চাষি মো. শহিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে এ বছর মধু উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সামনের দিনগুলোতে আবহাওয়া অনুকূলে না এলে এই সংকট আরও ঘনীভূত হবে।

খামারি মো. ইনামুল হক বলেন, ঘন কুয়াশায় মৌমাছি অলস হয়ে বাক্সে বসে থাকে। বের হলেও সংখ্যায় তা খুবই সামান্য। ফলে জীবন বাঁচাতে মৌমাছিরা জমানো মধু খেয়ে ফেলছে। এছাড়া অতিরিক্ত ঠান্ডায় অনেক মৌমাছি মারাও যাচ্ছে।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে মধু উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা আশা করছি এ বছর জেলায় ১০ মেট্রিক টন বা তার বেশি মধু উৎপাদিত হবে। আমরা চাষিদের খাঁটি মধু উৎপাদনে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com