মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মগ্লবার (১০ ফেব্রুয়ারি) নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় আসন্ন নির্বাচন ও গণভোট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের দায়িত্ব-কর্তব্য, করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি ভোটকেন্দ্র ও গণভোট কেন্দ্রসমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম, নড়াইল আর্মি ক্যাম্পের লে. কর্নেল (সিও) মো. মাসুদ রানা, অধিনায়ক লে. কর্নেল বিজিবি খন্দকার আবু সহল আব্দুল্লা, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুস ছালেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. কামরুজ্জামান, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com