মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-৪

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেপ্তার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. জসিম মোল্যা(২১), মো. জুম্মন মোল্যা(৩২), লাতিফুর ইসলাম(২৬) ও মো. কুটি মিয়া চৌধুরী(৪০) নামের চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জসিম মোল্যা(২১) দক্ষিন ডুমুরিয়া গ্রামের ওসমান মোল্লার ছেলে, মো. জুম্মন মোল্যা(৩২) একই গ্রামের মৃত হাসমত আলীর ছেলে, লাতিফুর ইসলাম(২৬) একই গ্রামের খশরুল আলম ফকিরের ছেলে ও মো. কুটি মিয়া চৌধুরী(৪০) একই গ্রামের মৃত. আঃ হাকিমের ছেলে উভয় থানা নড়াগাতী ও জেলা নড়াইল।

শুক্রবার (৩০ মে) নড়াগাতী থানাধীন ৯নং বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামস্থ বিকাশ মুখার্জী এর বসত বাড়ীর উঠান হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি.) এফ. এম. তারেক ও এএসআই (নি.) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জসিম মোল্যা(২১), মো. জুম্মন মোল্যা(৩২), লাতিফুর ইসলাম(২৬) ও মো. কুটি মিয়া চৌধুরী(৪০)কে গ্রেপ্তার করে।

এ সময় ধৃত. আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com