শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের কালিয়া পৌরসভায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত মোটরসাইকেল, স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পৌরসভার কার্তিকপুর গ্রামের মৃত. দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১০ জনের একটি ডাকাত দল মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেশীয় অস্ত্রসহ ইদ্রিস আলী খানের বাড়িতে হঠাৎ প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। আতঙ্কিত পরিবারের সদস্যরা বাধা দিতে না পারায় ডাকাতরা নির্বিঘ্নে লুটপাট চালায়।

ডাকাতরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নড়াইল-ল-১১-৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানান পরিবার সদস্যরা। পরে ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে, ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার বিষয়ে কালিয়া থানাকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ডাকাতির ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com