মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মনোজ। নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে নিখোঁজের ছয় দিন পর মনোজ পাইকের (৪৫) ভাঁসমান মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া-মঙ্গলপুর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিন বিকেলে মনোজের স্বজনরা বড়দিয়া পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর ঘাটে একটি চলন্ত ট্রলার থেকে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে মনোজ পাইক (৪৫)।

নিখোঁজের দিন মনোজের স্বজনরা জানায় তার মৃগি রোগ রয়েছে। নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার দুপুরের দিকে নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থলে ভাঁসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। পরে নৌ-পুলিশের একটি দল নদী থেকে মরদেহ উদ্ধার করে। এরপর খবর পেয়ে এদিন বিকেলে মনোজের পরিবারের লোকজন মরদেহটি দেখে পরিচয় নিশ্চিত করে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। এটি গত ৩০ জানুয়ারি রাতে কাঞ্চনপুর এলাকায় ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ মনোজ পাইকের মরদেহ। মনোজের পরিবারের লোকজন মরদেহের পরিচয় শনাক্ত করেছে।

অহিদুর রহমান জানান, মরদেহটি লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com