শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে পুকুরে ডুবে দুই শিশু নিহত

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু। নড়াইলের কালিয়া উপজেলার আটলিয়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু হলেন পৌনে দুই বছর বয়সী রাহাদ শেখ ও রিহান শেখ। নিহত রাহাদ শেখ ওই গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে এবং রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে। একই পরিবারের দুই শিশুর এ মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা খাওয়া-দাওয়া শেষে বাড়ির উঠানে খেলছিলো রাহাদ ও রিহান। তাদের মা ও চাচি তখন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন।

কিছুক্ষণ পর শিশুদুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে একটি পুকুরে তাদের ভাসমান দেহ দেখতে পান পরিবারের একজন সদস্য।

দ্রুত পুকুর থেকে উদ্ধার করে দুই শিশুকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা ঘটনাটি তদন্ত করেছি এবং প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকসহ সচেতন মহল অভিভাবকদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বাড়ির পাশে পুকুর বা জলাশয় থাকলে নিরাপত্তা বেড়া বা প্রহরী ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com