শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে বোমা সদৃশ্য বস্তুর বিস্ফোরণ, শিক্ষার্থী আহত!

বিস্ফোরন হওয়া গাছের ডাল। ছবি- ৭১সংবাদ২৪.কম

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া তেমাথা মোড়ে বোমা সদৃশ্য একটি বস্তু বি’স্ফো’রণে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম আলিফ শেখ (১০)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেমাথা মোড়ে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খেলার ছলে কৌতূহলবশত আলিফ ওই ব্যাগটি নাড়াচাড়া করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আলিফ গুরুতরভাবে আহত হয় এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এলাকাটি ঘিরে রেখে প্রাথমিক আলামত সংগ্রহ করেন। বিস্ফোরিত বস্তুটি আসলেই বোমা নাকি অন্য কোনো বিস্ফোরক দ্রব্য তা তদন্ত ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জনবহুল এলাকায় এ ধরনের বিপদজ্জনক বস্তু পড়ে থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওই বস্তুটি সেখানে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com