মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে বোরো মৌসুমে আদর্শ বীজতলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে বোরো মৌসুমে আদর্শ বীজতলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বীজতলায় ধানের চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন এ জেলার কৃষক।

নড়াইল জেলা প্রতিনিধি জানান- সনাতনী বীজতলার তুলনায় আদর্শ বীজতলায় উৎপাদিত চারার স্বাস্থ্য ভালো হয় এবং কোল্ড ইনজুরির ঝুঁকিও কম থাকে। চারা তোলার সময় শিকড়ে মাটি না ধরায় চারাগুলো কোনো ধরনের আঘাত পায় না। রোপণের পর প্রায় শতভাগ চারা জীবিত থাকে। খরচ কম এবং ফলন ভালো হওয়ায় কৃষকরা বেশি আকৃষ্ট হয়েছে আদর্শ বীজতলায়। আদর্শ বীজতালায় চারা উৎপাদন করলে তা যেকোনো বৈরী আবহাওয়া মোকাবিলা করতে সক্ষম। এ পদ্ধতিতে চারার যত্ন নেওয়া সহজ।

জেলার কয়েকজন কৃষক জানান- আদর্শ বীজতলায় আড়াই হাত চওড়া জায়গায় বেড তৈরি করা হয়। বেডের দুপাশে ড্রেন থাকে। এ পদ্ধতিতে বীজতলায় বীজ ছিটাতে সহজ হয়। পরিচর্যা করতে সুবিধা হয়। আগের পদ্ধতির তুলনায় এ পদ্ধতিতে বীজ নষ্ট হয় কম।

তাছাড়া চারার মানও অনেক ভালো হয়। ধানের ফলনও বেশি হয়। ফলে তারা এ পদ্ধতিতে বেশ লাভবান হচ্ছেন। সব কৃষকেরই আগের পদ্ধতি ছেড়ে আদর্শ বীজতলা করা উচিত। জেলা কৃষি অফিস থেকে নিয়মিত সাহায্য সহযোগিতা পান বলেও জানান তারা।

সনাতন পদ্ধতিতে কৃষক যে বীজতলা করতো তাতে বীজের স্বাস্থ্য খারাপ হতো। চারা পরিচর্যা করতে সমস্যা হতো। এসব সমস্যা থেকে বাঁচতে এবং চাষাবদে ব্যয় কুমিয়ে অধিক লাভবান হতে কৃষকদের আদর্শ বীজতলা পদ্ধতিতে বীজতলা করার পরামর্শ ও সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন- জেলায় এ বছর বীজতলা লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। এ বীজতলার অধিকাংশই আদর্শ বীজতলা। আমরা কৃষকেদের বোঝাতে সক্ষম হয়েছি। কৃষকরাও আদর্শ বীজতলায় অভ্যস্ত হয়েছেন। আমরা বীজ, সার ও সর্বাত্মক সহযোগিতা দিয়ে কৃষকদের পাশে আছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com