মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে মাছের সরবরাহ বেশি থাকলেও দাম ঊর্ধ্বমুখী

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলে মাছের বাজারে চড়া দামের প্রভাব পড়েছে। পাইকারি বাজারে ইলিশসহ সামুদ্রিক ও দেশীয় মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

নড়াইলে বেড়েছে মাছের দাম। নড়াইলে বেড়েছে মাছের দাম। ড়াইল জেলার সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার লোহাগড়া। ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমে ওঠে বাজার। হাঁকডাকে বিক্রি হয় মাছ। তবে রোজার প্রথম দিনে মাছের সরবরাহ বেশি থাকলেও অন্যান্য দিনের তুলনায় ক্রেতার ভিড় কিছুটা কম দেখা গেছে।

ইলিশ ও সামুদ্রিক মাছের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হলেও দাম ঊর্ধ্বমুখী। কয়েকটি আড়তে ছোট ও মাঝারি আকারের ইলিশ মিললেও দাম বেশ চড়া। গত দুই সপ্তাহের তুলনায় পাঙাশ, তেলাপিয়া, শিং, কই, রুই, কাতলা ও চিংড়িসহ দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। তবু রমজানের প্রথম দিনে সব ধরনের মাছের দাম বেশি।

বৃহস্পতিবার (১৯) ফেব্রুয়ারি) পাইকারি দর (প্রতি কেজি) ইলিশ (৯০০ গ্রাম) ১,৫০০-১,৭০০ টাকা ইলিশ (আধা কেজি): ১,৩০০–১,৪০০ টাকা পাঙাশ (২ কেজি): ১৭০–২০০ টাকা রুই (২ কেজি): ৩২০–৪০০ টাকা কই: ৬৫০–৭০০ টাকা আড়তে আসা বিক্রেতারা জানান, গত সপ্তাহে মাছের ভালো দাম পাওয়া গেছে। রমজানের প্রথম দিনে মাছ বেশি এলেও ক্রেতা তুলনামূলক কম। তবে বাজারে দাম স্বাভাবিকই আছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, গত সপ্তাহেই পাইকারি বাজারে মাছের দাম বেশি ছিল। যে দামে কিনেন, সে অনুযায়ী বিক্রি করেন। তবে রমজানের প্রথম দিনে মাছ বেশি এলেও দাম কিছুটা বেড়েছে। বেশি দামে কিনতে হচ্ছে, আর খুচরা বাজারে ক্রেতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মধুমতী মৎস্য মার্কেটের সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস বলেন, বাজার স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কম। চলতি রমজানজুড়ে মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে।

নড়াইলের লোহাগড়ার মধুমতী পাইকারি মাছ বাজারটি জেলার সবচেয়ে বড় মৎস্য আড়ত। প্রতিদিন ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় এখানে গড়ে ১০ লাখ টাকার বেশি মাছ কেনাবেচা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com