শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে পলিথিন জব্দ

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান পলিথিন জব্দ ৫০ হাজার টাকা জরিমানা। নড়াইলে ফের সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ ও ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইল সদরের বুড়িখালী, চৌগাছা এলাকায় ইমরান হোসেনের গোডাউনে প্রায় সাড়ে ৪ লাখ টাকার পলিথিন জব্দ করে নড়াইল সেনাবাহিনী ক্যাম্প।

সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিলো ইমরান হোসেন। সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নিজেই নিষিদ্ধ পলিথিন ব্যবসার কথা স্বীকার করেন। এসময় তালাবদ্ধ ঘর খুলে প্রবেশ করতেই মেলে দুই ঘর ভর্তি বিভিন্ন আকৃতির বস্তা ভর্তি ২৫ শো কেজির বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন ব্যবহার অনুপযোগী করে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন ভ্রাম্যমাণ আদালত। মো. বদিউজ্জামান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জানান নড়াইল জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com