মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে সড়ক দূর্ঘটনায় দুই যুবকসহ স্কুল ছাত্রীর নিহত

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী দুই যুবক ও স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার। নড়াইল সদর উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেন্টু হাওলাদার(২৫) এবং সাব্বির(১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) ২০২৫ইং বিকেলে নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর ফুলশ্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সেন্টু হাওলাদার সদর উপজেলার তুলরামপুর গ্রামের বাসিন্দা এবং সাব্বির একই উপজেলার চালিতাতলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সদর উপজেলার নড়াইল-কালিয়া সড়কের ফুলশ্বর এলাকায় দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়ে ঘটনাস্থলে সেন্টু হাওলাদার নামে একজন মারা যান। অপর মোটর সাইকেলে থাকা আহত সাব্বিরকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দু’জন আহত হয়েছেন।

নড়াইল সদর হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ হাসান ফেরদৌস জানান, বিকেলে হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান।

এ বিষয়ে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার। নড়াইল সদর উপজেলায় স্কুল ছুটির পর বাড়িতে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে আছিয়া খানম(৬) নামে এক শিশু নিহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আছিয়া খানম সার্কেলডাঙ্গা গ্রামের মোঃ ফারুক মোল্যার মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিলো আছিয়া খানম নামের ওই শিশুটি। পরে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আছিয়া গুরুতর আহত হলে মোটরসাইকেল চালক তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আছিয়া নামে ওই শিশুকে মৃতঃ ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com