শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলা- যুবক কারাগারে

সাইবার সুরক্ষা আইনে আটক যুবক। ছবি- ৭১সংবাদ২৪.কম।

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের কালিয়া উপজেলায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা এক মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২১ শে ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাকে আটক করে কালিয়া থানা পুলিশ। আটক ব্যক্তি বড় কালিয়া গ্রামের মৃত. কারী শাহজাহান শেখের ছেলে ওমর ফারুক শেখ (৩০)। তিনি স্থানীয় মডেল ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক ভুক্তভোগী গৃহবধূর স্বামী মামলা দায়ের করেন। মামলাটি কালিয়া থানায় ০৭ নং মামলা তালিকায় রুজু হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত যুবক ভুয়া (ফেইক) ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে দেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি করেন, যা এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করে। মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে নড়াইল জেলা কারাগার-এ পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী সাংবাদিক দের বলেন, “ডিজিটাল মাধ্যমে গুজব, অপপ্রচার বা মানহানিকর কনটেন্ট ছড়ালে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধ দমনে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com