মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে সাপের দংশনে ইজিবাইক চালক নিহত

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু। নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ২টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত. টিপু মুন্সি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মুন্সি হাবিবুর রহমান ওরফে শাম মুন্সির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের টিপু মুন্সী রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যয় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান। এসময় বিষধর সাপে তাকে দংশন করে। পরে স্বজনরা টিপুকে প্রথমে পাশ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নেয়।

কিন্তু ঝাড়ফুঁক করে তিনি সাপের বিষ নামাতে ব্যর্থ হন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে টিপুকে নড়াইল জেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোস্তফা কামাল জানান, টিপু মুন্সী দীর্ঘদিন ধরে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com