শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নাঙ্গলকোটে বাদী বিরুদ্ধে বিবাদীর সাজানো মামলা

আব্দুর রহিম- নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নারায়ন ভাতুয়া গ্রামে কোন ঘটনা ছাড়াই বাদিনী তাসলিমা বেগম ও তার ছেলে ভিকটিম ইমন হোসেনের বিরুদ্ধে মামলার ১নং আসামি লিটনের স্ত্রী রাবেয়া সুলতানা বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি সাজানো মামলা দায়ের করেন।

অনুসন্ধানে জানা যায়, ওই গ্রামের প্রবাসী লিটনের বাড়ীতে বিভিন্ন সময় দিনমজুরের কাজ করে ইমন গত ১১ মে পাওনা টাকা চাইতে গেলে তাঁকে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে বেড়ধক মারধর করে মাথার চুল কেটে নোয়াখালীর সেনবাগে পেলে দেয়।এঘটনায় গত ১৮ জুন ইমনের মা বাদী হয়ে কুমিল­ার আদালতে একটি মামলা দায়ের করলে,আসামীরা প্রভাবশালী হওয়ায় বাদীর ঘরে তালা মেরে ঘর থেকে বের করে দেন।

এঘটনার তিন মাস পর ১নং আসামীর স্ত্রী রাবেয়া সুলতানাকে দিয়ে একটি সাজানো নারী নির্যাতন মামলা দায়ের করেন। নারায়ন ভাতুয়া গ্রামের বাসিন্দা, মনির আহাম্মদ ফরায়েজী, বাহার অনু মিয়া বলেন, এ ধরনের কোন ঘটনা ওই গ্রামে ঘটেনি মুলত তাসলিমা বেগমের ছেলেকে মারধর করার কারনে তাসলিমা আদালতে মামলা দায়ের করলে,আসামি লিটনের স্ত্রী রাবেয়া বাদী একটি মিথ্যা পাল্টা মামলা দায়ের করেন হয়রানি করার জন্য।

এ বিষয়ে মামলার বাদী তাসলিমা বেগম বলেন, আমার ছেলে ইমন কাজের পাওনা টাকা চাইতে গেলে লিটন, রহমত উল্ল্যাহ, মুন্সী, রাজু, এমরানসহ ১০-১২ মিলে গাছের সঙ্গে বেঁধে বেড়ধক মারধর করে, মাথার চুল কেটে নির্যাতন করে অচেতন অবস্থায় নোয়াখালীর সেনবাগে পেলে দেয়, খবর পেয়ে ওখান উদ্ধার করে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ভর্তি করি।পরে কুমিল্লা আদালতে মামলা করি, এর পর থেকে আসামিরা মামলা তুলে নিতে হুমকি ধমকি দিতেছে ঘরে তালা মেরে বাড়ি থেকে আমাদের বের করে দিছে।ওরা আমাদের নামে একটা সাজানো মিথ্যা মামলা দায়ের করেন। এঘটনার বিচার চাই।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, দুটি মামলাই তদন্ত চলমান রয়েছে, সঠিক রিপোর্ট আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com