মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারীর অশ্লীল ভিডিও ধারণ করে পৌনে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালী সদরে নারীর অশ্লীল ভিডিও ধারণ করে পৌনে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আবদুল কাদের কবির (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার ৩১শে মে ২০২২ইং সন্ধ্যা ৭ ঘটিকায় কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের নুরুল আমিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়ে।

গ্রেফতারকৃত আসামী আবদুল কাদের কবির ৪-নং কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের মৃত আলী বাহারের ছেলে। আটকের সময় তার হেফাজত হতে নগদ ১৩ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। তিনি বলেন- ডিবির পরিদর্শক মোঃ সবজেল হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোঃ হারুন অর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবদুল কাদের কবিরকে গ্রেফতার করেন।

পুলিশ সুপার আরও জানান- চলতি বছরের গত ২২শে মে এক নারী অভিযোগ করেন আবদুল কাদের কবির ও সবুজ ভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে বিয়ের প্রলোভন এবং তার ছোটভাইকে চাকরির প্রলোভন দিয়ে ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে টাকা চাইলে ফেরত দেওয়ার কথা বললে মোবাইলে ওই নারীর অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে উল্টো আরও টাকা দাবি করে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন- অভিযোগের তদন্তে নেমে পুলিশ জানতে পারে আবদুল কাদের কবির ও সবুজ একই ব্যক্তি। মিথ্যার আশ্রয় নিয়ে ভিন্ন মোবাইল থেকে পরিচয় গোপন করে প্রতারণা করে আসছিলো। গ্রেফতারের পর তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে পুলিশ হেফাজতে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com