শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নিখোঁজের ৩ দিন পর লাশ, ৫ দিন পর বাইক উদ্ধার

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জে মাটি চাপা দেওয়া অবস্থায় মঞ্জুরুল হোসেন নামের বিদ্যুৎ কর্মীর লাশ উদ্ধারের দুইদিন পর তাঁর ব্যবহৃত মটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার ফায়ার সার্ভিস এলাকার একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮ টার দিকে একজন ধান চাষী তাঁর ধানখেত দেখতে গিয়ে পাশের একটি বাগানে পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের একটি PLATINA 100 মোটরসাইকেল দেখতে পায়। দ্রুতই এ খবর উপজেলা জুড়ে ছড়িয়ে পরে। খবর পেয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধারকৃত মোটরসাইকেলটি নিহত মঞ্জুরুলের ব্যবহৃত বলে, পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছে। নিহত মনজুরুল উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ফরিজ উদ্দিনের ছয় সন্তানের মধ্যে সবার ছোট ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। তিন ছেলে মেয়ে, স্ত্রী জান্নাতি বেগম এবং অসুস্থ ও বৃদ্ধ মা সহ ছয় সদস্যের সংসারে একমাত্র উপার্জনকারী ছিলেন মঞ্জুরুল। একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি আজ দিশেহারা।

মঞ্জুরুলের পারিবারিক অবস্থা- তিন ছেলে মেয়ের মধ্যে মেয়েটি বড় মীম আক্তার(১৪), পড়ালেখা করে উপজেলার কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ে। মো. রাব্বি(১৩) ৫ম শ্রেণির পর অর্থাভাবে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারে নাই এবং ছোট জোবাইদ ৪ বছর বয়সি শিশু। মঞ্জুরুলের অসুস্থ মা মানিজা বেগম (প্যারালাইস্ট) কাতরাচ্ছে বিছানায়। অসহায় জান্নাতি বেগম (মঞ্জুরুলের স্ত্রী) নির্বাক, স্বামী হারানো শোক আর জীবন জীবিকার চিন্তায় নিস্তব্ধ।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মোটরসাইকেলটি মনজুরুলের ব্যবহৃত, তাঁর পরিবারের লোকজন নিশ্চিত করেছে। আমরা হত্যার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু নগত অর্থ ও শুকনা খাবার সহায়তা দিয়েছি। নিহতের সন্তানদের পড়ালেখার বিষয়ে ব্যবস্থা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক ভাবে স্বচ্ছল করতে বিভিন্ন ভাতা প্রদান সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়ে ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলাম নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে (২৫ ফেব্রুয়ারি) থানায় জিডি করে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া এলাকার রামপুরা মাজারের পাশের সদ্য উত্তোলন করা আলু ক্ষেত থেকে মাটি চাপা অবস্থায় লাশ উদ্ধার করে থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com