মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিরাপদ চলাচলের জন্য ড্রেনের ওপর স্লাব স্থাপন

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধি.
নীলফামারী জেনারেল হাসপাতালের সামনে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। হাসপাতালের মূল ফটকের সামনে খোলা ড্রেনের ওপর স্লাব বসানোর কাজ শুরু হয়েছে। এতে করে প্রতিদিন শত শত রোগী ও স্বজনদের চলাচল এখন আরও সহজ ও নিরাপদ হবে।

অনেক দিন ধরেই হাসপাতালের প্রবেশপথের পাশে খোলা ড্রেনটি ছিল জনদুর্ভোগের একটি বড় কারণ। বিশেষ করে বৃষ্টি হলে ড্রেনের পানি উপচে পড়ত, দুর্গন্ধ ছড়াত, এমনকি কেউ কেউ অসাবধানতাবশত পড়েও আহত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, নীলফামারী পৌরসভার উদ্যোগে ড্রেনের ওপর স্লাব বসানোর কাজ শুরু হয়। শ্রমিকরা একের পর এক স্লাব বসিয়ে পথটিকে মসৃণ ও নিরাপদ করে তুলছেন। কাজটি শেষ হলে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

এ বিষয়ে নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, জেনারেল হাসপাতালের সামনে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। খোলা ড্রেনের কারণে তাদের চলাচলে ঝুঁকি ছিল। নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা দ্রুত স্লাব বসানোর উদ্যোগ নিয়েছি। এতে দুর্ঘটনার আশঙ্কা কমবে, এলাকাটিও থাকবে পরিষ্কার ও সুন্দর।

পৌরসভা সূত্রে জানা গেছে, ধীরে ধীরে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও খোলা ড্রেনের ওপর স্লাব বসানোর পরিকল্পনা রয়েছে। শহরবাসীর প্রত্যাশা, পৌরসভার এই উদ্যোগ শুধু নিরাপত্তাই দেবে না, বরং নীলফামারী শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com