মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে অধ্যক্ষ ও সহকারী শিক্ষকের পদত্যাগ দাবি

নাসির উদ্দিন শাহ্- বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর পশ্চিম চাপড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর-রশিদ ও সহকারী শিক্ষক মো. মুকুল হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (২৮ আগষ্ট) প্রতিষ্ঠান প্রাঙ্গণে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয়রা। আগামী ২৪ ঘন্টার মধ্যে অধ্যক্ষ ও সহকারী শিক্ষক পদত্যাগ না করলে প্রতিষ্ঠান বন্ধ করে আল্টিমেটাম দেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী আফজাল হোসেন আশিক, রবিউল হোসেইন সুজন, আশরাফ আলী, নবম শ্রেণীর শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, সালমা আক্তার, স্থানীয় মো. খুশবু আলম সহ আরও অনেকে।

বিক্ষোভে বক্তারা বলেন, অধ্যক্ষ হারুন অর-রশিদ ও সহকারী শিক্ষক মো. মুকুল হোসেনের স্বেচ্ছাচারিতায় প্রতিষ্ঠানটির বেহাল দশা। তাদের নিয়োগ বানিজ্যের কারণে মেধাবী শিক্ষার্থীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। প্রতিষ্ঠানের নামে থাকা কৃষি জমিগুলোর বাৎসরিক চুক্তি ভিত্তিক টাকা সভাপতি, অধ্যক্ষ ও সহকারী শিক্ষক মুকুল ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করেন। তাই আমরা আল্টিমেটাম দিচ্ছি আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ অধ্যক্ষ হারুন অর-রশিদ ও সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন পদত্যাগ না করলে আমরা প্রতিষ্ঠানে তালা মেরে বন্ধ করে দেবো।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com