শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারীতে উদ্বোধন হলো জৈব সার কারখানা

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধি.
প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে নীলফামারীতে ‘অলিন্দ জৈব সার’ উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার উত্তর হারোয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণ এগ্রোটেক সলিউশন।

এতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ। নির্বাহী পরিচালক মাহমুদুল হক প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবু মো. সোয়েম ও মার্কেটিং ডিরেক্টর সুজন কুমার রায় বক্তৃতা দেন।

প্রাকৃতিক উপায়ে প্রস্তুত এই জৈব সার মাটির উর্বরতা রক্ষা ও টেকসই কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা। এতে জেলা ও উপজেলার বিভিন্ন সার ডিলারসহ স্থানীয় কৃষকেরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

নির্বাহী পরিচালক মাহমুদুল হক প্রধান জানান, “গুণগত মান রক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। আমাদের আধুনিক যন্ত্রের মাধ্যমে প্রতিদিন প্রায় ২০ মেট্রিক টন জৈব সার উৎপাদন সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com