মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে ফুটবল বিশ্বকাপের উৎসাহে ব্যস্ত সময় পার করছে দর্জিরা

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দর্জির দোকান ও দর্জি বাড়িগুলোতে ব্যস্ত সময় পার করছে পোশাক তৈরীর কারিগরেরা।

কাপড়ের তৈরি বিভিন্ন দেশের পতাকা ফেস্টুন শোভা পাচ্ছে দোকানগুলোতে। ফুটবল প্রেমীরা দূর দূরান্ত থেকে এসে অর্ডার দিয়ে নিজের পছন্দ মতন সাইজে বিভিন্ন দেশের পতাকা বানিয়ে নিচ্ছে।

দর্জি দোকানে ঝুলিয়ে রাখা আছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফান্স, জাপান, ইংল্যান্ড, পূর্তগালসহ নানান দেশের জাতীয় পতাকা। মূলত ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দর্জি হামিদ ইসলাম এইসব পতাকা তৈরি করছেন।

এই চিত্রটি দেখলে বুঝা যায় ফুটবল বিশ্বকাপের উন্মাদনার হাওয়া বইছে নীলফামারীতে। সৈয়দপুর শহরের মক্কা হোটেলের সামনে ছোট একটি দর্জি দোকানে কাজ করছেন দর্জি হামিদ ইসলাম তৈরি করছেন পতাকা।

তিনি জানান আমার মত প্রায় ২৫ থেকে ৩০ জন ব্যবসায়ী এ পতাকা তৈরীর কাজ করছে। আমরা ৬০ টাকা থেকে শুরু করে ৫’শত টাকা পর্যন্ত পতাকা গুলো বিক্রি করছি।

এর বাইরেও অনেকে নিজস্ব সাইজ অনুযায়ী বড় বড় পতাকা তৈরি করে নিচ্ছে যেগুলোর দাম দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। ফুটবল প্রেমী সকল দলের সমর্থক রয়েছেন। তারমধ্য আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংখ্যাটা একটু বেশি।

দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাড়তি আয়ের আশায় তিনি ফুটবল দলগুলোর পতাকা বানিয়ে বিভিন্ন সমর্থকদের কাছে বিক্রি করছেন।

শুধু হামিদ ইসলাম-ই নয় লাইনের ধারের পাপ্পু, রাজু, কামালসহ বেশ কয়েকজন দর্জিরা পতাকা বানিয়ে বিক্রি করছেন।

দর্জি পাপ্পু জানান শুধু এই শহরেই নয় আমাদের লোকেরা তৈরি পতাকা গুলো নীলফামারী ডোমার ডিমলা জলঢাকা কিশোরগঞ্জসহ রংপুর জেলার তারাগঞ্জ, পাগলাপীর, দিনাজপুর জেলার পার্বতীপুর, চিনির বন্দর, ভুষির বন্দর, বদরগঞ্জসহ বিভিন্ন উপজেলা ঘুরে ফেরি করে এসব পতাকা বিক্রি করছেন। এছাড়াও তৈরি করছেন বিভিন্ন দেশের জার্সি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com