মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারী (সৈয়দপুর-কিশোরগঞ্জ)- নীলফামারীর কিশোরগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ উপজেলা শাখার উৎসবমূখর পরিবেশে গোপন ব‍্যালটের মাধ‍্যমে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় স্টেডিয়াম মাঠে দুপুর থেকে এই সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পাচঁ পদে ভোট গ্রহণ হওয়ার কথা থাকলে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু সভাপতি, বেলায়েত হোসেন বিলু সিঃ সহ সভাপতি ও ওবায়দুর রহমান সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক ও যুগ্ন সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ব‍্যালটের মাধ‍্যমে ভোট হয়। ভোটে সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হোন তার তার নিকটতম প্রতিদ্বন্ধী নজরুল ইসলাম ২৩ ভোট পেয়ে পরাজিত হোন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার অধিন‍স্থ কিশোরগঞ্জ উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন কমিটির সুপার ফাইভ এবং উপজেলা আহবায়ক কমিটির সদস্যদের প্রত‍্যক্ষ ভোটে উপজেলা যুবদলের নেতা নির্বাচিত হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারেক আজিজ এর সভাপতিত্বে ও সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু ও সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তারেক।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com