মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে রির্টানিং কর্মকর্তার বিরুদ্ধে প্রার্থীর সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী ৪ আসনের গনফ্রন্ট মনোনীত প্রার্থী আবির হোসেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন গণফ্রন্ট মনোনীত নীলফামারী-৪ আসনের প্রার্থী আবির হোসেন।

সংবাদ সম্মেলনে গণফ্রন্ট প্রার্থী আবির হোসেন বলেন, আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসন (কিশোরগঞ্জ–সৈয়দপুর) থেকে গণফ্রন্ট থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনি মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত দিনে সশরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। তবে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের মাত্র দশ মিনিট পরে মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।

অভিযোগ করে তিনি বলেন, অথচ বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আইন বহির্ভূতভাবে মনোনয়নপত্রের ফটোকপি জমা দিলেও তা গ্রহণ করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্যের উদাহরণ।

তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশে বৈষম্যের কোনো সুযোগ থাকার কথা নয়। সেখানে বিএনপির প্রার্থী ফটোকপি জমা দিয়ে প্রার্থী হতে পারলেও আমাদের সামান্য দেরি কোনোভাবেই বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়ে সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত কামনা করছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিয়া আঞ্জুম সোহানিয়া বলেন, গনফ্রন্টের প্রার্থী গতকাল আমার অফিসে এসেছিল, এখানে এসে তিনি একদিন পর মনোনয়ন জমা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তবে সময়ের বাহিরে কারো মনোনয়ন জমা নেওয়ার সুযোগ নেই। তাছাড়া তিনি সব কাগজপত্র দিতে পারেননি। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com