শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারীতে স্কুল শিক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল শিক্ষার্থীকে অপহরণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকার হাসেম আলির ছেলে আশরাফ আলি(২৫), তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন (২২) ও সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান হোসেন (২১)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে উত্ত্যক্ত করে আসছেন। গত সোমবার রাতে ভুক্তভোগী টয়লেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তাকে আসামিরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে তাদের উপজেলা মুশা পাকার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করেন।

অপরদিকে গতকাল রাতে উপজেলার স্বাশান বাজার এলাকায় অভিযান চালিয়ে সদর ইউনিয়নের কেশবা গ্রামের মৃত. গনেশ চন্দ্র রায়ের ছেলে জলধার চন্দ্র রায় (৪২) কে একশত গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com