শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারীর উত্তর চওড়া বড়গাছা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি

oppo_1024

নীলফামারী প্রতিনিধিঃ
রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় করণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় নীলফামারীর উত্তর চওড়া বড়গাছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধীমান রায়ের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার (১১ আগষ্ট) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী আলী আকবর হাসমী, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক মেহেদী হাসান মারুফ, আসিফ হাসান, সজল রায়, এমি আক্তার, পায়েল রায় সহ আরও অনেকে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ধীমান স্যার ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানে নানা ধরনের স্বেচ্ছাচারিতামূলক কাজ পরিচালনা করেন। পুরো শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি দলীয় প্রতিষ্ঠানে রূপান্তর করে ফেলেছেন। চওড়া বড়গাছা ইউনিয়নের আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম, সভা-সমাবেশ, বিদ্যালয়ের অভ্যন্তরে করেন। এতে করে বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ ব্যহত হয়।

এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পাওয়ার পরই পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি কিংবা ফরম ফিলাপ ফি বোর্ড কর্তৃক নির্ধারিত ফিয়ের অতিরিক্ত আদায় করতো।

এছাড়া তিনি আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন রাজনৈতিক ভাবে প্রতিহতের হুমকি প্রদান করেন। তাই আমাদের শিক্ষার্থীদের এক দাবি অতি দ্রুত ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে ধীমান স্যারের অপসারণ চাই। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি পালন করবো।

মানববন্ধন কর্মসূচিতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উত্তর চওড়া বড়গাছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধীমান রায়ের সাথে কথা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com