মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বে-সরকারি ভাবে ফল প্রকাশ

শাকিল আহমেদ- ক্রাইম প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে স্বতন্ত্র প্রার্থী মোঃ রশিদুল ইসলাম(রশিদ ঠিকাদার) ঘোড়া প্রতীকে ২৮৩৪৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট আনারস প্রতীকে ২৮২০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিয়ার রহমান মটরসাইকেল প্রতীকে ১৫৩২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী পতিরাম চন্দ্র রায় চিংড়ি মাছ প্রতীকে ১৩৫৮৭ ভোট, জাতীয় পার্টি প্রার্থী মোঃ রাশেদুজ্জামান লাঙ্গল প্রতীকে ৬০৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী বিপ্লপ কুমার সরকার হেলিকপ্টার প্রতীকে ৩১০৫ ভোট পেয়ে পরাজিত হন।

ভাইস্ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবর রহমান টিউবওয়েল প্রতীকে ২১১২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ মুজাহিদ ইসলাম সুরুজ বই প্রতীকে ১৭৮৯৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী শ্রী ভূবন চন্দ্র মহন্ত ১৭৮৮৩ পেয়ে পরাজিত হন এবং মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী স্বপ্না খাতুন ফুটবল প্রতীকে ৩৬০১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা পারভীন হাঁস প্রতীকে ২৭৬২৩ ভোট পেয়ে পরাজিত হন।

উল্লেখ্য, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মোট ভোটার সংখ্যা ২১৩৮৬৪, মোট ভোট কেন্দ্র ছিল ৯২টি। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থীসহ এ নির্বাচনে বিভিন্ন প্রতীকে আরও ৭ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিয়ে মোট ৮ জন, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল ৭ জন, স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল ৫ জন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com