শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারী-৩ আসনে ওবায়দুল্লাহ সালাফীর ইশতেহার ঘোষণা

এরশাদ আলম- জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনীত ও ১২ দল সমর্থিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী আধুনিক টেকসই ও উন্নত জলঢাকা গঠনে ৬ দফা ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় জামায়াতের উপজেলা কার্যালয় আল ফালাহ মিলনায়তনে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

এ সময় নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, প্রচার বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাওলানা সালাফীর ঘোষিত ইশতেহারে জলঢাকাকে আধুনিক, সমৃদ্ধ ও উন্নত করতে ০৬ দফা কর্ম পরিকল্পনা উল্লেখ করা হয়। দূর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করন, সবার জন্যে চিকিৎসা ও সকলের জন্যে সমানাধিকারকে তিনি অগ্রাধিকার প্রদান করেন।

গুরুত্বপুর্ন অঙীকারের মধ্যে রয়েছে, জলঢাকাকে যানজট মুক্ত করতে বাইপাস সড়ক নির্মান, জলঢাকায় একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মান, চিকিৎসা সেবা সাধারন জনগণের দেরগোরায় পৌঁছাতে উপজেলার ডাউয়াবাড়ী শৌলমারী ও কৈমারী ইউনিয়নের সংযোগস্থলে একটি ১০ শয্যার হাসপাতাল নির্মাণ, সরকারি বরাদ্দ প্রাপ্তি ও খরচের বিবরনী জনসমক্ষে প্রকাশ করা। এ ছাড়াও একটি সমৃদ্ধ জলঢাকা গঠনে আরও বেশকিছু অলিখিত উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলে মাওলানা সালাফী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com