মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেত্রকোণায় চোরাই পথে আনা চিনি জব্দ আটক-৪

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় ১০ হাজার ১০০ কেজি চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৭শে এপ্রিল মাঝরাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি পিকআপ ও একটি ইজি বাইক জব্দ করা হয়।

আটকরা হলেন- নেত্রকোনার পুর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে খোকন মিয়া(৩৮), নেত্রকোনা সদর উপজেলার মোবারকপুর (ধীতপুর) গ্রামের সোনা মিয়ার ছেলে জলিল মিয়া(৩১), বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের সন্তোষ করের ছেলে ভজন কর(৪৫) ও কর্নপুরের আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম(২৬)।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান- গোপন সংবাদের ভিত্তিতে জেলার বারহাট্টা, দেউল ও কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় উপজেলার উড়াদিঘী গ্রামের আকিল উদ্দিন ফকির মাজারের পাশ থেকে ৬ হাজার ৫০০ কেজি চিনিসহ একটি পিকআপ জব্দ করে খোকন মিয়াকে আটক করা হয়।

একই থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে দেউলী-কলমাকান্দা সীমান্ত সড়ক সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিন হাজার কেজি চিনিসহ একটি পিকআপ জব্দ করে জলিল মিয়াকে আটক করা হয়।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে বারহাট্টা উপজেলার বাইশদার এলাকা থেকে ৬০০ কেজি চিনিসহ ১টি ইজি বাইক জব্দ করে ভজন কর ও শফিকুল ইসলামকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com