শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নেত্রকোণায় মহান মে দিবস পালিত

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান মে দিবস ২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনসহ জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। শোভাযাত্রায় জেলার সকল পর্যায়ের শ্রমিক সংগঠন গুলো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com