শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নেত্রকোণার দূর্গাপুরে স্বাধীনতা দিবসের র‌্যালিতে বিএনপি-পুলিশ সংঘর্ষ- আটক ৪

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
নেত্রকোনার দূর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিসহ শ্রদ্ধা নিবেদনের সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমাম হাসান আবু চাঁন, দূর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ, দূর্গাপুর পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু ও যুবদল নেতা শাহ আলম।

তবে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয় র‌্যালি নিয়ে ফুল দিতে যাওয়ার সময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে দেখে গালি-গালাজ ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে- সকাল ১০টায় মহান স্বাধীনতা দিবসে ব্যানার নিয়ে র‌্যালি করার সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় বিএনপি নেতা-কর্মীদের। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়ে। এ সময় ৪ বিএনপির নেতা-কর্মীকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানায় পুলিশ।

দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলম ভূঁইয়া জানান- সকালের দিকে আমরা উপজেলার কাচারি মোড় থেকে ব্যানার নিয়ে শহীদবেদিতে ফুল দিতে চাইলে পুলিশ ব্যানার নিতে বাঁধা দেয়। পরে আমরা সেখান থেকে স্থান ত্যাগ করার সময় পুলিশ ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ আমাদের উপর হামলা করে ও গুলি ছুঁড়ে। এ সময় আমাদের চার জন নেতাকর্মীদের আটক করে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন- স্বাধীনতা দিবসের এমন কর্মসূচিতেও যদি পুলিশ বাঁধা দেয় তাহলে এর চেয়ে ন্যাক্কার জনক ঘটনা আর কি হতে পারে। নেত্রকোনা অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া উইং) মোঃ লুৎফুর রহমান জানান- বিএনপির নেতাকর্মীরা র‌্যালি করে শহীদবেদিতে যাওয়ার সময় পুলিশকে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ ও ইট পাটকেল মারতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে। বর্তমানে পরস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনয় নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালী তাৎক্ষণিক ভাবে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com