মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেত্রকোণার মদনে নেশার টাকা না দেওয়ায় মাকে মারধর

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার মদন উপজেলায় নেশার টাকার জন্য নিজের মাকে মারধরের অভিযোগ উঠেছে সাগর(২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দেওয়ায় ফুলেছা আক্তার(৬০) নামে এক প্রতিবেশী বৃদ্ধাকে কুপিয়ে জখম করেন সাগর।

মঙ্গলবার ৪ঠা এপ্রিল রাতে উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সাগরকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। আহত ফুলেছা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে- দীর্ঘদিন ধরে কুলিয়াটি দক্ষিণপাড়া গ্রামে সাগর তার মা ললিতা আক্তারকে নিয়ে খালার বাড়িতে থাকেন। তিন বছর আগে সাগর বিয়ে করেন। কিন্তু তিনি মাদকাসক্ত থাকায় স্ত্রী ছেড়ে চলে যায়। এরপর থেকে বেপরোয়া হয়ে নেশার টাকার জন্য প্রায় সময় মাকে মারধর করতেন। ২০ দিন আগেও নেশার টাকার জন্য মাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা রক্ষা করে।

মঙ্গলবার সন্ধ্যায় নেশার টাকার জন্য মাকে মারধর শুরু করেন সবুজ। এতে প্রতিবেশী ফুলেছা আক্তার বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে আটকের পর থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য হেলিম মিয় বলেন- সাগরের বাবাবাড়ি ঢাকায়। তার বাবাকে এলাকার কেউ চিনে না। সাগর তার মায়ের সঙ্গ খালার বাড়ি থাকেন। সাগর মাদকাসক্ত থাকায় বেপরোয়া হয়ে চলাফেরা করছিল।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ তাওহীদুর রহমান বলেন- সাগরকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। আহত ফুলেছা আক্তারকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com