শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নেত্রকোণার মোহনগঞ্জে ধান কেটে দিলেন জবি ছাত্রলীগ নেতা শাওন

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর আহ্বানে সাড়া দিয়ে জেলায় জেলায় চলছে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর নেতা তানভীর হোসেন শাওনের নেতৃত্বে তারই নিজ জন্মস্থান নেত্রকোণার জেলার মোহনগঞ্জ উপজেলায় এ ধান কাটা কর্মসূচি পরিচালিত হয়। বৃহস্পতিবার‍ ২৭শে এপ্রিল সকাল ১১টায় এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় কৃষক সুজন মিয়া জানান- ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। ছাত্রলীগের নেতা শাওন জানতে পেরে আজ আমার একটি জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। এ বছর আমি প্রায় এক একর জমিতে বোরো আবাদ করেছি। আমি খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতাদের ধন্যবাদ জানাই। কারণ কৃষকের কথা চিন্তা করে তিনি পাশে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন।

এব্যাপারে তানভীর হোসেন শাওন বলেন- শ্রমিক সংকট ও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় বিপাকে পড়েছেন অসচ্ছল ও দরিদ্র কৃষকরা। তাঁরা শ্রমিক দিয়ে ধান কাটতে না পারায় দুশ্চিন্তায় ছিলেন। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা ওই কৃষকদের পাশে দাঁড়িয়েছি। কৃষক বাঁচলে বাঁচবে দেশ।

তিনি আরও বলেন- আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইয়ের প্রতি। এমন কার্যক্রমের আহ্বান করায় শঙ্কামুক্ত হয়েছে হাজার হাজার কৃষক পরিবার। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে ছাত্রলীগ সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। অতীতেও দাঁড়িয়েছিল, ভবিষ্যতেও দাঁড়াবে। আমরা দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মতো সর্বদা প্রস্তুত আছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com