শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নেত্রকোণার শীর্ষসন্ত্রাসী মিরপুরে আটক

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার এক যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি মোর্শেদ হাবিব ভূঁইয়া ওরফে জুয়েলকে(৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ১২ই মে ঢাকার মিরপুরের পাইকপাড়া বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছে পাওয়া যায় ৫৩ পিস ইয়াবা।

পুলিশ বলছেন- হাবিব ভূঁইয়া ওরফে জুয়েল নেত্রকোনার একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজন মামলা রয়েছে।

শনিবার ১৩ই মেমিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।

তিনি বলেন- গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া বউ বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন জুয়েল। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার শরীর তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ বলছে- জুয়েল পেশাদার অপরাধী। তিনি ২০০১ইং সালে নেত্রকোনা যুবলীগের তৎকালীন সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত এক নম্বর আসামি। বর্তমানে তিনি মিরপুর থাকেন এবং ইয়াবা কারবারে জড়িত।

দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করেন জুয়েল। তার বিরুদ্ধে নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com