শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নেশাখোর স্বামীর অত্যাচারে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
নেশাখোর স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুই সন্তানের জননী নিপা খাতুন(২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবার গ্রামে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার সকাল ৭টার সময় স্বামী রবিউল ইসলাম এর বাড়িতে কথা-কাটাকাটির এক পর্যায়ে ঘরের আড়ার সাথে গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

মৃতঃ নিপা খাতুন বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবার গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী। রবিউল পেশায় রাজমিস্ত্রী।

মৃত নিপার শাশুড়ি আমেনা খাতুন বলেন- রাতে স্বামী-স্ত্রী ঝগড়া হয়। সকালে রান্না করতে তরকারি রান্নার তেল না থাকায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিমানে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে ঝুলে থাকে। আমরা বৌমাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন। গৃহবধূ নিপা খাতুনের দুই সন্তান রয়েছে।

এদিকে প্রতিবেশী মকবুল জানান- মৃতঃ নিপা খাতুনের স্বামী রাজমিস্ত্রী কাজ করে। অনেক আগে থেকেই মাদকের নেশায় থাকে স্বামী রবিউল ইসলাম। প্রতিদিন যা আয় করে, নেশা করতে খরচ করে ফেলে। সংসারের বাজার সদায় ঠিক মতো করেনা। এ নিয়ে প্রায়ই দু’জনের মাঝে ঝগড়া বেধে থাকে। গত রাতেও ঝগড়ার পর আজ শুক্রবার সকালে গলায় ফাঁস নেয়। হাসপাতালে এসে দেখছি নিপা মারা গেছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান- গলায় ফাঁস দিয়ে গৃহবধূর নিপা খাতুন এর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com