শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী শাখার নেসকো বিদ্যুৎ অফিসের ড্রাইভার হোসেন আলী’র মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। ওই শাখার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী আবাসিক নেসকো বিদ্যুৎ অফিসে ড্রাইভার হোসেন আলী চলতি মাসে মৃত্যুবরণ করেন।
এতে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী নেসকো আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, সহকারী আবাসিক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আকিবুল, ড্রাইভার হোসেন আলীর পরিবার বর্গ সহ ফুলবাড়ী নেসকো বিদ্যুৎ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত করেন নেসকো বিদ্যুৎ অফিসের মসজিদের ইমাম মওলানা মো. একরামুল হোসেন।