শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নোয়াখালীতে সোনাইমুড়িতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় গৃহবধূর আত্মহত্যা

হানিফ সাকিব- নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
পারিবারিক কলহের জের ধরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্বামী উপর অভিমান করে বিষ খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে উপজেলার হীরাপুর গ্রামের জহির উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নূর জাহান বেগম(৩৬)। তিনি সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হীরাপুর গ্রামের জহির উদ্দিন হাজী বাড়ির কামাল উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- কামালের সঙ্গে বেশ কয়েক বছর আগে পারিবারিক ভাবে নূর জাহানের বিয়ে হয়। কিছু দিন আগে কামাল প্রথম স্ত্রীর অগোচরে আরেকটি বিয়ে করে। এতে করে তাদের পারিবারিক জীবনে কলহ দেখা দেয়। একপর্যায়ে নূর জাহান আজ সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বিষ খেয়ে আত্মহত্যা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান- স্বামী আরেক বিয়ে করায় পরিবারের সদস্যদের অজান্তে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com