মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পরিচ্ছন্নতা কর্মীরা বিশ্রাম ত্যাগ করে নগরীকে পরিচ্ছন্ন রাখে- রসিক প্রশাসক

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী ডন বলেছেন, আমরা সবাই যখন আরাম করে ঘুমাই- ঠিক তখন, পরিচ্ছন্নতা কর্মীরা তাদের আরাম ত্যাগ করে এদেশের নগরীকদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করার কাজে নেমে পরে। এর ফলে প্রতিদিন সকালে নগরবাসী একটি পরিচ্ছন্ন নগরী উপহার পায়। এসব পরিশ্রমি মানুষের প্রতি সম্মান জানাতেই প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার।

সোমবার (২৫ মে) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রসিক প্রশাসক আরো বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই প্রতিদিন নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগর জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এসময় পবিত্র ঈদ-উল আজহায় কোরবানী পরবর্তী ১২ ঘন্টায় নগরীর সকল বর্জ্য অপসারন করা হবে বলে তিনি নগরবাসীকে আসস্থ করেন।এবার পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়, যার মোট পরিমাণ ৪২ লাখ ৭৫ হাজার টাকা। গত ঈদুল ফিতরেও পরিছন্নতা কর্মীদের একই পরিমান অর্থ প্রদান করা হয়।

এদিকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নাঈম হাসান খানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com